নিচের বক্স থেকে অনুষ্ঠান বাছুন। টেমপ্লেট খুলে যাবে, পছন্দেরটায় ক্লিক করে নাম দিলেই ভিডিও চলতে শুরু করবে।
উপরের যেকোনো বক্সে ক্লিক করুনবিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন বা উইশ, যেটা বাছবেন তার সব টেমপ্লেট এখানে খুলে যাবে।
টেমপ্লেট
যেকোনো একটায় ক্লিক করুন
১অনুষ্ঠান বাছুনবিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন বা উৎসবের উইশ।
২টেমপ্লেট বাছুনরং আর সাজ পছন্দমতো, পরে বদলানোও যায়।
৩নাম দিয়ে ভিডিওযা লিখবেন, প্রিভিউতে সঙ্গে সঙ্গে দেখবেন।
আমাদের কথা
উৎসব ক্লিপ একটা ফ্রি ওয়েবসাইট, যেখানে নাম, তারিখ আর ছবি দিয়ে মাত্র কয়েক মিনিটে ৩০ সেকেন্ডের সুন্দর শুভেচ্ছা আর নিমন্ত্রণের ভিডিও বানানো যায়। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন থেকে শুরু করে শারদীয়া, বিজয়া, লক্ষ্মীপূজা, দীপাবলি, ভাইফোঁটা, সব বাঙালি উৎসবের জন্য আলাদা আলাদা টেমপ্লেট আছে।
আগে এমন ভিডিও বানাতে এডিটিং অ্যাপ শিখতে হত, নয়তো কাউকে টাকা দিতে হত। আমরা চেয়েছি যে কেউ, যেকোনো ফোন থেকে, নিজের ভাষায়, নিজের মতো করে প্রিয়জনকে শুভেচ্ছা পাঠাতে পারুক। একজন বাঙালি কনটেন্ট ক্রিয়েটরের হাতে তৈরি এই সাইটের প্রতিটা ডিজাইন, চরিত্র আর অ্যানিমেশন বাঙালি সংস্কৃতির কথা মাথায় রেখে বানানো।
কীভাবে কাজ করে
অনুষ্ঠান আর পছন্দের টেমপ্লেট বাছুন।
নাম, তারিখ, শুভেচ্ছা বার্তা লিখুন, চাইলে ছবি আর নিজের গান দিন।
"ভিডিও তৈরি করুন" চাপলে MP4 ভিডিও আপনার ফোনেই তৈরি হবে। ডাউনলোড করুন বা সোজা হোয়াটসঅ্যাপে পাঠান।
নতুন উৎসবের টেমপ্লেট নিয়মিত যোগ হচ্ছে। কোনো টেমপ্লেট চাইলে আমাদের জানান।
যোগাযোগ
কোনো প্রশ্ন, সমস্যা, নতুন টেমপ্লেটের আবদার বা ব্যবসায়িক প্রস্তাব থাকলে ইমেল করুন:
সাধারণত ২–৩ দিনের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করি। সমস্যা জানালে কোন ফোন বা ব্রাউজার ব্যবহার করছেন আর কোন টেমপ্লেটে সমস্যা হচ্ছে, সেটাও লিখবেন, তাড়াতাড়ি ঠিক করতে সুবিধা হবে।
প্রাইভেসি পলিসি
শেষ আপডেট: ৭ অক্টোবর ২০২৬
উৎসব ক্লিপ ("আমরা") আপনার গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই পাতায় বলা আছে সাইট ব্যবহারের সময় কোন তথ্য কোথায় যায়।
আপনার ছবি, নাম আর গান
ভিডিওতে যে নাম, তারিখ, ঠিকানা, ছবি বা গান দেন, সেগুলো আপনার নিজের ফোন বা কম্পিউটারের ব্রাউজারেই প্রক্রিয়া হয়। ছবি থেকে মুখ খোঁজা আর ভিডিও তৈরি, সবই আপনার ডিভাইসে হয়। এই তথ্য আমাদের কোনো সার্ভারে আপলোড হয় না, আমরা সংরক্ষণও করি না। পাতা বন্ধ করলেই সেগুলো মুছে যায়।
অ্যাকাউন্ট
সাইট ব্যবহার করতে কোনো অ্যাকাউন্ট, ফোন নম্বর বা ইমেল লাগে না।
বাইরের পরিষেবা
বাংলা ফন্ট দেখানোর জন্য সাইটটি Google Fonts ব্যবহার করে; এর জন্য আপনার ব্রাউজার Google-এর সার্ভার থেকে ফন্ট নামায়, তখন Google আপনার IP ঠিকানার মতো সাধারণ প্রযুক্তিগত তথ্য পেতে পারে। সাইটের হোস্টিং পরিষেবাও নিরাপত্তার জন্য সাধারণ সার্ভার লগ (যেমন IP ঠিকানা, ব্রাউজারের ধরন) রাখতে পারে।
বিজ্ঞাপন ও কুকি
ভবিষ্যতে সাইট চালানোর খরচ মেটাতে আমরা Google AdSense-এর বিজ্ঞাপন দেখাতে পারি। Google সহ তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতারা কুকি ব্যবহার করে এই সাইট ও অন্য সাইটে আপনার আগের ভিজিটের ভিত্তিতে বিজ্ঞাপন দেখাতে পারে। Google-এর বিজ্ঞাপন কুকির মাধ্যমে আপনাকে আপনার ভিজিট অনুযায়ী বিজ্ঞাপন দেখানো হয়। আপনি চাইলে Google বিজ্ঞাপন সেটিংস থেকে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন বন্ধ করতে পারেন, অথবা aboutads.info থেকে অন্য বিজ্ঞাপনদাতাদের কুকি বন্ধ করতে পারেন। আরও জানতে Google-এর বিজ্ঞাপন নীতি দেখুন।
শিশুদের গোপনীয়তা
আমরা জেনেশুনে ১৩ বছরের কম বয়সী কারও কাছ থেকে কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না।
নীতির পরিবর্তন
এই নীতি সময়ে সময়ে বদলাতে পারে; বদলালে এই পাতায় নতুন তারিখ দিয়ে জানানো হবে।
উৎসব ক্লিপ ব্যবহার করলে আপনি নিচের শর্তগুলোতে রাজি হচ্ছেন।
আপনার দেওয়া জিনিস
যে ছবি বা গান ভিডিওতে দেবেন, তা ব্যবহারের অধিকার আপনার থাকতে হবে। অন্য কারও ছবি তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করবেন না।
সিনেমা বা গানের কোম্পানির কপিরাইট করা গান দিয়ে বানানো ভিডিও ইউটিউব, ফেসবুক বা অন্য প্ল্যাটফর্মে পোস্ট করলে তার দায় আপনার।
কাউকে অপমান, হয়রানি বা প্রতারণা করার জন্য এই সাইট ব্যবহার করা যাবে না।
টেমপ্লেট ও ডিজাইন
টেমপ্লেট, চরিত্র, অ্যানিমেশন আর সাইটের সুর উৎসব ক্লিপের নিজস্ব। আপনার বানানো ভিডিও ব্যক্তিগতভাবে শেয়ার করতে পারেন; তবে টেমপ্লেট বা ডিজাইন আলাদা করে কপি করে বিক্রি বা অন্য সাইটে ব্যবহার করা যাবে না।
পরিষেবা
সাইটটি যেমন আছে তেমনভাবে ফ্রিতে দেওয়া হচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করি সব ফোনে ঠিকমতো চলতে, তবে কোনো ডিভাইসে ভিডিও তৈরি না হলে বা ভুল হলে তার জন্য আমরা দায়ী থাকব না। প্রয়োজনে যেকোনো সময় টেমপ্লেট বা ফিচার বদলাতে পারি।